সরকারি চাকরির আবেদন, ফি পরিশোধ, এডমিট কার্ড ডাউনলোড ও এসএমএস নোটিফিকেশন সম্পর্কিত প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর।
প্রথমে আপনার পছন্দের বিজ্ঞপ্তির বিস্তারিত পাতায় গিয়ে "অনলাইন আবেদন সহকারী" বা "আবেদন করুন" বাটনে চাপুন। আপনি যদি পূর্বে ডিজিটাল ভল্টে প্রোফাইল পূরণ করে থাকেন, তবে সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এরপর প্রয়োজনীয় পদ নির্বাচন করে কনফার্ম করলে আমাদের অভিজ্ঞ ডাটা এন্ট্রি টিম নির্ধারিত সরকারি সার্ভারে (যেমন Teletalk) নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করে আপনার ড্যাশবোর্ডে বারকোডযুক্ত Applicant Copy PDF আপলোড করে দেয়।
আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত লাইভ সহায়তা দিয়ে থাকে।